Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

দুর্গা পূজা নিয়ে কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

admin • 19 Oct 2023, 01:14 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
দুর্গা পূজা নিয়ে কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শারদীয় দুর্গা উৎসবে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরীর জাতীয় মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, পূজা উপলক্ষে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি বা শঙ্কা নেই। তারপরও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একাধিক উপায়ে এটি যাতে মোকাবিলা করা যায় সে জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২৪৮টি পূজা কেন্দ্রে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। কেবল সাতটি পূজা কেন্দ্রে ছাড়া বাকি সবগুলো পূজা কেন্দ্রেই আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।