Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুর্গম পাহাড়ে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ

admin • 02 Aug 2026, 06:50 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুর্গম পাহাড়ে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ

দুর্গম পাহাড়ি জনপদে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ করণীয় সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদর সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স যৌথভাবে ব্যতিক্রমী এ উদ্যোগের আয়োজন করে।

 দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২২ জন নারী অংশ নেন। গর্ভাবস্থায় নারীদের স্বাস্থ্য সেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

সেনাবাহিনী জানায়, পর্যায়ক্রমে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সব জোন এলাকায় এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।