Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ

দুপুরের মধ্যে ঢাকাসহ ৪ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

admin • 17 Jul 2025, 11:19 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুপুরের মধ্যে ঢাকাসহ ৪ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস
দেশের দুই বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, আজ দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের চার জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস দেওয়া হয়েছে। এসব জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।   বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।   ভারী বৃষ্টির সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।   নদীবন্দরগুলোকে দেওয়া সতকর্বার্তায় আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।   এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।