Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দুপুরের নামাজ আদায়ের সময় মসজিদের ছাদে ধস, নিহত ৭

admin • 12 Aug 2023, 02:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুপুরের নামাজ আদায়ের সময় মসজিদের ছাদে ধস, নিহত ৭

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি মসজিদের ছাদ ধসে পড়ে সাত জন মুসল্লি নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কাদুনার জারিয়ায় ওই মসজিদে দুপুরের নামাজ আদায় করতে তখন শত শত মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবাদনে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) শহরের কেন্দ্রীয় মসজিদে শত শত মুসল্লি দুপুরের নামাজ আদায় করার সময় এই ঘটনা ঘটে।

 

জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, প্রাথমিকভাবে চারটি মৃতদেহ পাওয়া যায় এবং উদ্ধারকারীরা ধসে পড়া মসজিদে তল্লাশি চালিয়ে পরে আরও তিনজনকে মৃত অবস্থায় পায়।

 

এ ঘটনায় ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০-এর দশকে নির্মিত হয়েছিল।

 

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এই ‘হৃদয়বিদারক ঘটনায়’ ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

গত বছর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ প্রায়শই এই ধরনের বিপর্যয়ের জন্য কর্মকর্তাদের বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।