Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ

admin • 10 Jan 2024, 09:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে গত সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

 

এদিকে, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। পাশাপাশি সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

এছাড়াও জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন কেন্দ্রীয় কমিটির অনুরূপ কর্মসূচি হাতে নিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।