Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি

admin • 08 Jul 2025, 07:10 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি

জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

 

মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিবেদক ও ক্যামেরাপারসনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রেসক্লাব ইউনিট ও কূটনৈতিক রিপোর্টারদেরও সংবাদ সম্মেলন কাভার করার অনুরোধ করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।