Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

admin • 03 Oct 2023, 10:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা

দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত চার বছর ধরে তাদের হত্যার হুমকি দিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন তাদেরই বাবা। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের উত্তরাখণ্ড প্রদেশের একটি শহরে এই ঘটনা ঘটেছে বলে গতকাল সোমবার জানায় পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পুলিশ জানায়, ১৫ এবং ১৭ বছর বয়সী ওই দুই কিশোরীকে ক্লাসে মানসিকভাবে বিপর্যস্ত এবং অমনোযোগী অবস্থায় দেখেন তাদের একজন শিক্ষক। এরপর বড় বোনের কাছে কারণ জানতে চান ওই শিক্ষক। পরে ওই কিশোরী তার শিক্ষককে ঘটনার বর্ণনা দেয়। ওই শিক্ষক পরে বিষয়টি পুলিশকে জানান।

শিক্ষককে দেওয়া বর্ণনায় ওই কিশোরী জানায়, অনেক দিন থেকে তাদের বাবা কোনো কাজ করেন না। সারা দিন বাড়িতে থাকেন। বর্তমানে মায়ের উপার্জনে তাদের সংসার চলে। স্কুল শেষ করার পর তারা বাবার ভয়ে বাড়িতে যান না, শহরের পার্কে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করেন। তাদের মা কাজ ছেড়ে ফিরে এলে একসঙ্গে বাসায় যায় তারা।

দেরাদুন জেলার মুসৌরির এসিপি নরেশ কুমার জানান, অভিযুক্তকে রোববার গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।