Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি দুই ঘণ্টা পর মারা গেল

admin • 09 Dec 2024, 07:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুটি দুই ঘণ্টা পর মারা গেল

শার্শায় দুই মাথা নিয়ে জন্ম নেয়ার দুই ঘণ্টা পর এক ছেলে শিশু মারা গেছে। সোমবার (৯ ডিসেম্বর) ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বাগআঁচড়ার বেসরকারি একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। মারা যাওয়া শিশুটি উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা নূরুন নবী-রত্না দম্পতির সন্তান।

বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং অনেকের জন্মের পরও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।

নবজাতকের বাবা নূরুনবী জানান, তারা জানতেন স্ত্রীর জমজ সন্তান হবেন। রোববার রাত ৮টার দিকে স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে বাগআঁচড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির অন্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ছিল।

 

তিনি আরও বলেন, জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার আগেই আজ ভোরে শিশুটি হাসপাতালে মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।