Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

admin • 13 Jul 2024, 11:01 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের ১২ যাত্রী। 

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান।

তিনি বলেন, সকালে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী  রাজিব পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশের খাদে পড়ে যায় দোলা পরিবহনের বাসটি। এ সময় ঘটনাস্থলে নিহত হন রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী। এ সময় উভয় বাসের ১২ জন যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পরই পালিয়েছেন দুই বাসের চালক ও হেলপার। তবে বাস দুটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।