Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই ছেলেকে গলা কেটে ‘হত্যার পর আত্মহত্যার চেষ্টা’ বাবার

admin • 16 Nov 2024, 03:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই ছেলেকে গলা কেটে ‘হত্যার পর আত্মহত্যার চেষ্টা’ বাবার

রাজধানীর পল্লবীর বাইগারটেকে দুই ছেলেকে গলা কেটে হত্যা করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে দুই ছেলের পরিচয় পাওয়া যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর। বাবার নাম মো. আহাদ (৪০)। 

মাজেদুল বলেন, ‘সকালে আমাদের কাছে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করে বাবা নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এমন খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’

প্রাথমিক ধারণা থেকে মাজেদুল বলেন, আহাদ তাঁর দুই ছেলেকে গলা কেটে হত্যা করে নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। 

মাজেদুল জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।