Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সংস্করণ

admin • 19 Jul 2026, 04:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সংস্করণ

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রবিবার বিকেল সাড়ে ৩টার পর থেকে ব্যবহারকারীরা পুনরায় ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সক্ষম হন।

 

এর আগে, একই দিন দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। কেউ কেউ ওয়েবসাইট ও অ্যাপ লোড হতে বিলম্ব, আবার অনেকে নিউজফিড হালনাগাদ না হওয়ার অভিযোগ জানান।

 

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়।

 

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, মোবাইল অ্যাপে তেমন কোনো বড় সমস্যা দেখা না গেলেও ফেসবুক ও মেসেঞ্জারের ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে অনেকেই সম্পূর্ণ অচল অবস্থার মুখোমুখি হন। বিশেষ করে বার্তা আদান-প্রদান, নিউজফিড দেখা এবং অন্যান্য ওয়েবভিত্তিক সেবা ব্যবহারে বিঘ্ন ঘটে।

 

অবশেষে প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা পুনরায় সচল হয় এবং ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে শুরু করেন। তবে কী কারণে এই বিভ্রাট ঘটেছিল, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি মেটা।

-ডাউন ডিটেক্টর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।