Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দুই কবর থেকে ১২টি কঙ্কাল চুরি

admin • 11 Aug 2022, 12:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
দুই কবর থেকে ১২টি কঙ্কাল চুরি
মানিকগঞ্জে শিবালয়ে একই রাতে দুইটি পৃথক স্থানের কবর থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ আগস্ট) রাতের কোনো এক সময় উপজেলার উথলী ইউনিয়নের কাতরাশিন দক্ষিণ পাড়া কবরস্থান থেকে ৫টি এবং বড় বোয়ালিয়া কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন ৬টি কবর খোঁড়া। এর মধ্যে ৫টি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি করে। অপরদিকে শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলাল উদ্দিন বলেন, বোয়ালিয়া কবরস্থানটি একবারেই আরিচা মহাসড়ক সংলগ্ন সদর উদ্দিন ডিগ্রী কলেজের পাশে। এই কবরস্থানে শতাধিক কবর রয়েছে। তার মধ্যে ৭টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।   শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের মারফত জানতে পেরেছি দুইটি পৃথক স্থানে কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। ওই দুইটি কবরস্থানে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটকের চেষ্টা করা চলছে। উল্লেখ্য, গত মাস ছয়েক আগেও একই কায়দায় ঘিওর উপজেলায় কবর থেকে ৭টি কঙ্কাল চুরি হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।