Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

দিল্লিতে বন্ধুর হাতে বন্ধু খুন

admin • 29 Apr 2024, 07:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দিল্লিতে বন্ধুর হাতে বন্ধু খুন

ভারতের দিল্লিতে প্রেম নিয়ে বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করল বন্ধু। গতকাল রোববার উত্তর-পশ্চিম দিল্লির মাহিন্দ্রা পার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, জাহিদ নামের ৩৩ বছর বয়সী এক মেকানিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রবি নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে মাহিন্দ্রা পার্ক থানায় একটি ছুরিকাঘাতের ঘটনা সম্পর্কে কল পেয়ে ঘটনাস্থালে যান তাঁরা। এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘জাহিদ ও রবির একজন নারীর সঙ্গে বন্ধুত্ব ছিল। ঘটনার দিন জাহিদ ওই নারীকে রবির বাড়িতে দেখে রেগে যান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবি একপর্যায়ে জাহিদকে ছুরিকাঘাত করে।’

জাহিদকে ছুরিকাঘাত করার পর পুলিশে ফোন করে ঘটনার কথা জানান রবি নিজেই। পুলিশ এসে জাহিদকে মৃত অবস্থায় পায়।

এ ঘটনায় রবি কিছুটা আহত হয়েছেন। তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল ছাড়ার পর রবি এবং ওই নারীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।