Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দিল্লিতে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

admin • 22 Jul 2025, 10:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দিল্লিতে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লাঘার ঘটনা ঘটেছে। ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি ইউনিট (অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা এপিইউ) থেকে আগুনের সূত্রপাত ঘটে।

 
মঙ্গলবার (২২ জুল্লাই) এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  
বিবৃতিতে বলা হয়, যাত্রীরা নামার সময় আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনো যাত্রী বা কেবিন ক্রু আহত হননি। স্য়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে আগুন শনাক্ত হওয়ার পর সঙ্গে সঙ্গে এপিইউ বন্ধ হয়ে যায়।  

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ-৩২১ বিমানের কিছু ক্ষতি হয়েছে। সেটিকে আপাতত গ্রাউন্ডেড রাখা হয়েছে। এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।