Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নয়া ডিসি সারওয়ার আলম

admin • 22 Aug 2025, 06:09 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নয়া ডিসি সারওয়ার আলম

সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে সিলেটের  নয়া ( নতুন) জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছান তিনি।

এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাদা পাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তার স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ছিলেন।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।