Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দাম্পত্য কলহ, নাপা ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

admin • 20 Nov 2024, 02:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দাম্পত্য কলহ, নাপা ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় দুই পাতা নাপা ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে মো. সাকিব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই রাকিব বলেন, আমার ভাই একটি রেস্টুরেন্টে চাকরি করে। পারিবারিক কলহের জেরে নিজ রুমে থাকা দুই পাতা নাপা ওষুধ খেয়ে ফেলে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।