Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

দলীয় প্রতীক ছাড়া ভোট জনগণেরই চাহিদা : আইনমন্ত্রী

admin • 27 Jan 2024, 09:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দলীয় প্রতীক ছাড়া ভোট জনগণেরই চাহিদা : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হওয়াটা জনগণের চাহিদা। এ জন্যই জনগণের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। এটা হলে বাংলাদেশের জন্য ভালো হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে কসবা পৌর শহরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের উদ্বোধন শেষে ‘প্রতীকবিহীন নির্বাচন আওয়ামী লীগ সরকারের আরেকটি নৈতিক পরাজয়’, বিএনপি নেতা মঈন খানের এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেছেন, উপজেলা নির্বাচন যখন আগে হতো তখনো তো উনারা ছিলেন। বিএনপি যখন আগে দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন করেছিলো তখন কি তাদের নৈতিক পরাজয় হয়েছিল? এগুলো তাদের উদ্ভট কথা বললে মনে হয়, উত্তর দেয়ার প্রয়োজন হয় না।

আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হলো জনগণ যেভাবে অভ্যস্ত সেই অভ্যস্ত অবস্থায় নির্বাচন করাটা আমার মনে হয় সঠিক। এর আগে প্রতীকে নির্বাচন হয়েছিল এবং আমার মনে হয় ভবিষ্যতে প্রতীক দিয়েই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হবে।

তিনি বলেন, আজকে সেই শিক্ষণীয় প্রসেসের মধ্যে যদি এবার প্রতীক ছাড়া নির্বাচন হয় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে এবং সেটা জনগণের চাহিদা বলেই জনগণের সরকার প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে দেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।

এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন ও পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল মেয়র আবদুল আজিজ, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।