Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

থেমে নেই গাড়ি আমদানি,মানা হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

admin • 12 Aug 2022, 03:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
থেমে নেই গাড়ি আমদানি,মানা হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা
বৈশ্বিক সঙ্কটে দেশের অর্থনীতি ঠিক রাখতে সাশ্রয়ী নীতির অংশ হিসেবে বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করছে সরকার। কিন্তু তারপরও থেমে নেই গাড়ি আমদানি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গেলো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাড়ি আমদানিতেই খরচ হয়েছে ১০ হাজার কোটিরও বেশি টাকা।     বৈদেশিক মুদ্রা সংকটের এই সময়ে ব্যাংকগুলোকে গাড়ির মতো বিলাসী পণ্য আমদানিতে নিরুৎসাহিত করলেও ব্যাংকগুলো সেই নির্দেশনা পালন করছেনা।     প্রবাদে আছে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু এখন টাকা হলেই গাড়ি মেলে। তাই বৈশ্বিক মন্দার প্রভাবে বৈদেশিক মুদ্রার সংকটের এই সময়েও থেমে নেই গাড়ি আমদানি।     হিসাব বলছে, গেল বছরের তুলনায় এ বছরের জুলাই পর্যন্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঋণপত্র খুলে গাড়ি আমদানির সংখ্যাটা যেমন বেড়েছে তেমনি বেড়েছে খরচও।     এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এই বিলাসী পণ্য আমদানিতে খরচ হয়েছে এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার যা টাকার হিসাবে ১০ হাজার কোটিরও বেশি।     ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর মে মাসে গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে শতভাগ নগদ মার্জিনসহ, ব্যাংকগুলোকে ঋণ না দেয়ার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।     কিন্তু ব্যাংকগুলো সে নির্দেশনা পালন করেনি। যদিও গাড়ি আমদানিকারকদের দাবি, আমদানির এ চিত্র আগের, নতুন নির্দেশনার কারণে কমেছে বেচা-বিক্রি।   এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে, অহেতুক বিলাস পণ্য আমদানির ওপর কড়া নজরদারি রাখা হলেও তা একেবারে বন্ধ অসম্ভব।   বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়নের নিচে, এই মুহূর্তে বিলাসী পণ্য আমদানি কমানো গেলো সংকট সামাল দেয়া সম্ভব।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।