Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

তেজগাঁওয়ে বাসে আগুন

admin • 12 Nov 2023, 08:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তেজগাঁওয়ে বাসে আগুন

রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো ফ্যাক্টরির সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

 

রোববার (১২ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দু'টি ইউনিট পুলিশি নিরাপত্তায় কাজ করছে।

 

তিনি আরও জানান, রাত ৮টা ২০ মিনিটের সময়ে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

৮টা ২২ মিনিটের সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

এদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বর আদমজী ইপিজেড এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।