Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

admin • 19 Dec 2023, 08:23 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেলে দ্রুত ফায়ার সার্ভিসের দল তেজগাঁও রেল স্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

 

নিহতদের মধ্যে দুজন নাদিরা আক্তার পপি ও তাঁর তিন বছরের শিশু ইয়াসিন। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

যাত্রীরা বলছেন, ভোরে ট্রেনটি নেত্রকোণা থেকে তেজগাঁও রেল স্টেশনে পৌঁছালে নাশকতার উদ্দেশ্যে তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেলে দ্রুত ফায়ার সার্ভিসের দল তেজগাঁও রেল স্টেশনে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। ট্রেনের একটি বগির আগুন নেভানোর পর সেখান থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

 

ক্ষতিগ্রস্ত ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নিহত চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

এর আগে, গত ১৩ ডিসেম্বর গাজীপুরে রেল লাইনের ২০ ফুট কেটে ফেলায় দুর্ঘটনায় পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনের ইঞ্জিনসহ সাত বগি দুমড়ে মুচড়ে গিয়ে এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।