Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

admin • 07 Dec 2023, 06:19 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজধানীর তেজগাঁওয়ে এলাকায় একটি ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

   

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে।

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।