Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তুরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

admin • 17 Jan 2024, 12:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তুরাগ কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেন থেকে ইঞ্জিন কেটে (খুলে) পাল্টানোর সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

  জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেন ।   

তিনি জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকার ৪নং লাইনে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি। ওই ট্রেনযোগে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষমাণ যাত্রীদের অন্য ট্রেনে তুলে দেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, জংশন এলাকায় একাধিক লাইন থাকায় অন্য ট্রেনের যাতায়াত বিঘিত হচ্ছে না। বেলা ১১টার দিকে ইঞ্জিনটির উদ্ধার সম্পন্ন হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।