Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তীব্র শীতে নীলফামারীতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

admin • 22 Jan 2024, 12:02 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তীব্র শীতে নীলফামারীতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়া ২২ ও ২৩ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার সব প্রাথমিক বিদ্যালয় গুলো বন্ধ থাকবে।

 

সোমবার (২২ জানুয়ারি) সকালে জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশ জারি করেন। এদিকে জেলা প্রাথমিকে শিক্ষা অধিদপ্তরের পক্ষে থেকে একই আদেশ জারি করা হয়েছে।

 

আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারীর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। ফলে এ দুই দিন জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হল।

 

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী বলেন, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে সোমবার। তবে মঙ্গলবার আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, আজ সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জানুয়ারি জুড়ে এমন আবহাওয়া থাকতে পারে আশঙ্কা করা যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।