Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তিন পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

admin • 09 Aug 2024, 01:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তিন পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি পত্রিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার(০৯ আগস্ট) দুপুরে দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

দৈনিক আমাদের নতুন সময় এর নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৫ আগস্ট রাত সাড়ে ১০টায় আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকা অফিসে হামলা চালায় দুষ্কৃতকারীরা। অফিসে ব্যাপক ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুটপাট করে তারা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজ অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এছাড়া মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ এর ভবনে হামলা চালানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশন এর কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলা এর অফিসে হামলা করে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।