Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তিন দেশের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

admin • 15 Apr 2024, 01:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
তিন দেশের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৪ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন। ইসরায়েলের ওপর তেহরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ওই তিন দেশে তাদের ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থান’ নিয়েছে বলে জানিয়েছে ইরান। খবর রয়টার্স

পরে ইরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস সেখানে হাজির হন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ আওতায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

প্রসঙ্গত, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এ ঘটনায় ইউরোপের তিনটি দেশের ‘দ্বিমুখী আচরণের’ সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের এই মহাপরিচালক। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতেরা জানান, শিগগিরই তারা নিজ দেশের রাজধানীতে এই বার্তা পৌঁছে দেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।