Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

তাসখন্দে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন

admin • 30 Apr 2023, 10:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তাসখন্দে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলা‌দেশ দূতাবাস'র আয়োজনে ৫২ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দিবসটি উপলক্ষে দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।

 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আমন্ত্রিত উজবেক অতিথিদের সঙ্গে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূতের সহধর্মীনি উম্মে ফাতেমা উপস্থিত ছিলেন। 

 

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উজবেক সরকারের কয়েকজন উপমন্ত্রী, পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়সমূহের প্রফেসরবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী ও বিনিয়োগকারিসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রথিতযশা ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরিশেষে রাষ্ট্রদূত দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশী এবং উজবেক খাবারে আপ্যায়ন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।