Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই আন্দোলন পরিচালিত হয়েছে: রাশেদ খান

admin • 07 Jan 2026, 08:01 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বেই জুলাই আন্দোলন পরিচালিত হয়েছে: রাশেদ খান

জুলাই গণঅভ্যূত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান। বুধবার (৭ জানুয়ারি) ঝিনাইদহে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

রাশেদ খান বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি। তার নেতৃত্বেই জুলাইয়ের আন্দোলন পরিচালিত হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান তাকে ঝিনাইদহ-৪ আসনের দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাকে সমর্থন করবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।

রাশেদ খান আরও বলেন, সব মান-অভিমান ভুলে তারেক রহমানের নির্দেশনায় দলের সব নেতাকর্মী আমার পক্ষে কাজ করবেন।

ঝিনাইদহ-৪ আসনে দলের ঐক্যের বিষয়ে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মী তারেক রহমানের সিদ্ধান্ত মেনেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশের বাইরে গিয়ে দলের কেউ ধানের শীষের বিরুদ্ধে দাঁড়াবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।