Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইমামসহ আহত ৩

admin • 03 Apr 2024, 12:31 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তারাবি নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, ইমামসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তারাবির নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের ইমামসহ গুরুতর আহত হয়েছেন ৩ জন। সোমবার (১ এপ্রিল) রাত ৯টায় বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া নুরে মদিনা জামে মসজিদে ঘটে এ ঘটনা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নুরে মদিনা জামে মসজিদের ইমামতি করে আসছেন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মাওলানা আব্দুর রহমান (৬৫)। তিনি অসুস্থতার জন্য চিকিৎসাধীন থাকায় ৩১ মার্চ তারাবি পড়ান উপজেলার নাজিরাবাড়ির মো. দুলাল মিয়ার ছেলে নাঈম মিয়া (১৮)। তিনি ওই মসজিদে সকালে শিশুদের মক্তবের হুজুর ছিলেন। মাওলানা আব্দুর রহমান সুস্থ হয়ে নামাজ পড়াতে আসলে এক গ্রুপ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত্র ঘটে।

এ ঘটনায় ফুলবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মাওলানা আব্দুর রহমান (৬৫), মৃত মতিউর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩০), হাজী শহীদ মিয়ার ছেলে আব্দুল হক (৫৫) গুরুতর আহত হলে উন্নয়ন চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়াও ৫ থেকে ৭ জন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রকৃত দোষীদের বের করতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।