Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

তাপমাত্রা আরও বাড়তে পারে

admin • 07 Apr 2023, 02:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তাপমাত্রা আরও বাড়তে পারে

রাজশাহী, পাবনা, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকাহাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৭ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৫ মিনিট ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।