Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

তাইওয়ানে ভূমিকম্পের সময় দুলছিল ভবন, ভিডিও প্রকাশ

admin • 03 Apr 2024, 09:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তাইওয়ানে ভূমিকম্পের সময় দুলছিল ভবন, ভিডিও প্রকাশ

পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে দেশটিতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। বুধবার (৩ এপ্রিল) শক্তিশালী এ ভূমিকম্প সংঘটিত হওয়ার সময় অনেকে এর ভিডিও করেছেন।

 

ভূমিকম্পের সময়কার কিছু দৃশ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি, সেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পে দোলনার মতো সুইমিং পুলের পানি। এছাড়াও বিভিন্ন ভবন ও দোকানপাটের মধ্যেও ভূমিকম্পের প্রভাব দেখা গেছে ওই ভিডিওতে। এ সময় ভয়ে তটস্থ হয়ে পড়েন সেখানে থাকা মানুষ। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গত ২৫ বছরের মধ্যে আজই (বুধবার) তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূতত্ত্ববিদরা সতর্কতা দিয়েছেন, ভূমিকম্পের কারণে সামনে আরও বড় কম্পন দেখা দিতে পারে। জারই করা হয় সুনামির সতর্কতাও। তাইওয়ানে এর আগে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৯৯ সালে। ওই বছর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

 

বুধবারের ভূমিকম্পে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে দুটি ভবন ধসে পড়েছে। পাশাপাশি দেশটির পূর্ব উপকূলে বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপন সংস্থা বলেছে, ভূমিকম্পে মোট ২৬টি ভবন হেলে পড়েছে, নয়তো ধসে পড়েছে। এদিকে ভূমিকম্পের আঘাতে ধসে পড়া একটি টানেলের ভেতর ১২৭ জন আটকা পড়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে এখন অভিযান চালানো হচ্ছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।