রাজধানীর উত্তরায় তরমুজের দাম কম বলায় ৩ জন ক্রেতাকে পিটিয়ে আহত করেছেন ফল ব্যবসায়ীরা। গতকাল রোববার বিকেল সোয়া ৫টায় রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ২০ নং রোডের ২ নং আবাসিক বাড়ির নিচ তলায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেটে ক্রেতাদের উপর এই হামলার ঘটনা ঘটে।
মায়ের দোয়া ফ্রুট হাউজ এবং বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা চাকু, রড, এস.এস পাইপ নিয়ে ক্রেতাদের উপর বেপরোয়া হামলায় ৩ জন ক্রেতা গুরুতর আহত হয়। আহতরা হলেন চান মিয়া, শিপন মিয়া ও মনির হোসেন। তাঁদের মধ্যে চান মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। হামলায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।





