Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান

admin • 17 Aug 2024, 06:47 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
ঢামেকে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবৈধ অ্যাম্বুলেন্স সার্ভিস উচ্ছেদ অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সামনে, জরুরি বিভাগের পাশে এবং পুলিশ ক্যাম্পের পাশে অবৈধভাবে দখল করে রাখা অ্যাম্বুলেন্স গ্যারেজ হিসেবে ব্যবহারকারীদের উচ্ছেদ করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘আমরা একাধিকবার এই অবৈধ অ্যাম্বুলেন্স মালিকদের সতর্ক করেছি যাতে তারা ঢাকা মেডিকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গ্যারেজ হিসেবে দখল না করেন। কিন্তু আমাদের কথায় তারা কোনো কর্ণপাত করেনি। তাই আজ আমরা সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।’

আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকের ব্যবসার ক্ষতি চাই না। কিন্তু তাই বলে তারা হাসপাতালে জায়গা দখল করে গ্যারেজ বানাবে এটাও আমরা মেনে নিতে পারি না। আমরা বেশ কয়েকবার তাদেরকে এ বিষয়ে সতর্ক করেছি। একটি গাড়ি ভাড়া গেলে সেখানে আরেকটি গাড়ি রাখবেন। আর বাকি অ্যাম্বুলেন্স গাড়িগুলো হাসপাতালের সীমানার বাইরে রাখবেন। তবে কোথায় রাখবেন এটা আপনাদের বিষয়।’

এই দখল কার জায়গাগুলোতে রোগীর স্বজনদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ও অতি প্রয়োজনীয় ব্যবস্থাপনা নির্মাণ করা হবে। যাতে করে ভুক্তভোগী রোগী ও তার স্বজনরা ঢাকা মেডিকেলের প্রতি পূর্ণাঙ্গ আস্থা জ্ঞাপন করতে পারেন বলেও জানান আসাদুজ্জামান।

এ সময় উচ্ছেদ অভিযানে ঢামেক হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।