Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

admin • 04 Jan 2025, 06:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘হামলাকারী’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গতকাল শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে হাজারীবাগের জাফরবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৪ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণের জন্য বের হয়। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

 

আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ দেশি-বিদেশি অস্ত্র দিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায়। হামলায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়।

 

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু সায়াদ বিন মাহিন সরকার বাদী হয়ে গত ২১ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সজিবুর রহমান সজিব এই মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

 

সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ মামলার আসামি সজিবুর রহমান সজিবকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। সজিবকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।