Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

ঢাবিতে শেখ হাসিনার ছবিতে গণ জুতা নিক্ষেপ প্রতিযোগিতা

admin • 28 Sep 2024, 07:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাবিতে শেখ হাসিনার ছবিতে গণ জুতা নিক্ষেপ প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিনে তার ছবিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর বিচার দাবিও করা হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেন ৭০-৮০ জন।

‘ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ‘খুনি হাসিনার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রতিযোগিতায় ১০ মিটার দূর থেকে শেখ হাসিনার ছবিতে পাঁচবার জুতা ছুঁড়ে নিশানা লাগলে মোজাও পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুনেম আল আজাদ বলেন, স্বৈরাচার সরকার দেশের মানুষের ওপর যেভাবে নিপীড়ণ চালিয়েছে তার হিসাব নেই। এখন তিনি জীবন বাঁচাতে ভারতে পালিয়ে গেলেও আমরা সেই ক্ষতচিহ্ন বুকে বয়ে বেড়াচ্ছি। সেজন্য আমরা আজকে শেখ হাসিনার জন্মদিনে তার ছবিতে গণ জুতা মারা প্রতিযোগিতার আয়োজন করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।