Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকাস্থ সোনাগাজী সমিতির আহবায়ক হলেন জাকির হোসেন

admin • 19 Nov 2025, 10:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকাস্থ সোনাগাজী সমিতির আহবায়ক হলেন জাকির হোসেন

ঢাকাস্থ সোনাগাজী সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন সুমন। বুধবার (১৯শে নভেম্বর) সোনাগাজী সমিতি ঢাকার স্থায়ী কাৰ্য্যালয়ে এক জরুরী সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন আই সি বি চেয়ারম্যান, অর্থনীতিবিদ জনাব প্রফেসর আবু আহম্মেদ। সভায় সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ ও ঢাকাস্থ সোনাগাজীবাসী উপস্থিত ছিলেন।

 

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন এ্যাডঃ শাহানা আক্তার শানু, হাবিবুর রহমান হাবিব, শামছুল আলম রানা, খালেদ মাহমুদ মাসুদ। সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, মোরশেদ আলম সেলিম, নেছার আহমদ, মমিনুল হক, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান, মোঃ শাহজানুর রহমান।

 

কমিটিতে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ নুর করিম এবং শাহাদাত হোসেন হেলাল। ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল আলম।

 

আহ্বায়ক কমিটি ১৫ দিনের মধ্যে সকল অংশীজনের সাথে আলোচনাক্রমে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।