Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

admin • 08 Nov 2023, 10:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। গত কয়েক দিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় কারখানায় আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। এ ছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন আন্দোলনরত শ্রমিকেরা।

 

বিজিবি জানিয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে আট প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন এবং আশুলিয়া এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।