Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকায় ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

admin • 02 Aug 2024, 06:46 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকায় ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার ও ঢাকা জেলার মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

 

শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে জামিনের আদেশ দেন।

 

শিক্ষার্থীদের আইনজীবী মো. সাইদুল ইসলাম ও মো. মাহবুব আলম জামিনের তথ্য নিশ্চিত করেন। সুত্র বলছে, শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মহানগরের ৩৭ ও ঢাকা জেলার ৫ জন শিক্ষার্থী রয়েছে।

 

জামিন পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

 

এদিকে দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি আজ বিকালে ঢাকার সিএমএম কোর্টে অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।