Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

admin • 17 Oct 2023, 11:39 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মামলা হয়েছে।

 

ডিএমপি নিউজে বলা হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক হাজার ২০০১টি ইয়াবা, ১৭ কেজি ২৫৮ গ্রাম গাঁজা, ৩১ গ্রাম হেরোইন, ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার ৩৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।