Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-১০ আসনে ব্যারিস্টার অসীমের মনোনয়ন দাবিতে মানববন্ধন

admin • 15 Nov 2025, 05:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা-১০ আসনে ব্যারিস্টার অসীমের মনোনয়ন দাবিতে মানববন্ধন

ঢাকা-১০ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের সমর্থনে নিউ মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও র‍্যালি। শনিবার রাজধানীর নিউ মার্কেট–নীলক্ষেত–এলিফ্যান্ট রোড এলাকাভুক্ত বিভিন্ন মার্কেটের সাধারণ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টার অসীম একজন ব্যবসায়ী-বান্ধব, ক্লিন ইমেজের সজ্জন ব্যক্তি। ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং সবসময় পাশে দাঁড়ান। বক্তাদের মতে, এমন যোগ্য ও মানবিক চরিত্রের মানুষ ঢাকা-১০ আসনের এমপি নির্বাচিত হলে ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষেরই উপকার হবে।

 

ব্যবসায়ীরা ব্যারিস্টার অসীমকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।

 

মানববন্ধন ও র‍্যালিতে এলাকাভুক্ত ৩০টি মার্কেটের দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শত শত ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।