Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালের ১১টি মডুলার ওটি'র শুভ উদ্বোধন

admin • 14 Jun 2026, 09:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালের ১১টি মডুলার ওটি'র শুভ উদ্বোধন
আধুনিক ও আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকারকে আরও একধাপ এগিয়ে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ১১টি অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ (১৪ জুন) সকালে রাজধানীর শ্যামলী রিং রোডে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল এ  আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. পারভেজ আহসান-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এ.বি.এম. আব্দুল মতিন, চিফ অপারেটিং অফিসার (COO) জনাব মোঃ নাসির উদ্দীন, প্রফেসর ডা. সোহরাব হোসেন সৌরভ, ভাইস প্রিন্সিপাল ডা. জাকিয়া, প্রফেসর ডা. ফজল নাসের, প্রফেসর ডা. শিরিন আক্তার, প্রফেসর ডা. নাদিমুল হাসান, প্রফেসর ডা. মহিউদ্দিনসহ হাসপাতালের সম্মানিত চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তাগণ।
এছাড়াও দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের খ্যাতনামা সার্জন, অর্থোপেডিক সার্জন, জেনারেল সার্জন এবং গাইনি বিশেষজ্ঞবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই নতুন সংযোজনের মাধ্যমে উন্নত সার্জিক্যাল সেবা, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।