Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

admin • 29 Nov 2024, 08:46 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি সাব ডোমেইন ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ওয়েবাসাইটে প্রবেশ করলে শুরুতেই কালেমা লেখা দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়েবসাইটটি হ্যাক হয়। ওয়েবসাইটে হ্যাকাররা তাদের পরিচয় দিয়ে ইংরেজিতে বলে, ‘উই আর মুসলিম ব্ল্যাকহেটস অ্যান্ড স্পাই এজেন্টস’।

ওয়েবসাইট হ্যাক করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি বার্তা দিয়ে হ্যকাররা লিখেছে, আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশবিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।

তারা আরো লিখেছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।

হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে— #banISKCON, #banProthomAlo, #justiceshouldbeserved

এদিকে আইসিসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।