ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন। নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা আর জয়দেবপুর পৌঁছানোর সময় ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায় আর ঢাকা পৌঁছবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে ও ঢাকায় আসবে ৮টা ২৫ মিনিটে।
বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে সাড়ে ১২টায় ও ঢাকায় আসবে ১টা ৪০ মিনিট।
অন্যদিকে, তুরাগ কমিউটার ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় আসবে ৬টা ৪০ মিনিটে। আবার ঢাকা ছাড়বে ৯টা ৪৫মিনিটে ও জয়বেদপুর পৌঁছাবে ১১টা ১৫ মিনিটে। তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও জয়দেবপুর কমিউটারের শনিবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।
এদিকে ঢাকা-গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় আনন্দিত যাত্রীরা। তারা বলছেন, এই সার্ভিসের ফলে ঢাকায় দ্রুত সময়ে পৌঁছানো যাবে। এখান থেকে সরাসরি ঢাকায় অফিস করা যাবে।





