Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

admin • 13 Dec 2025, 07:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মেহেদী হাসান ওরফে গাউস (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান বাড্ডা থানার একটি মাদক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মরানপুর গ্রামে। তার বাবার নাম মো. মোস্তফা ফরাজী। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৫০৫৪৬/২৫।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।