Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডোনাল্ড ট্রাম্পকে কমলার অভিনন্দন

admin • 07 Nov 2024, 07:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডোনাল্ড ট্রাম্পকে কমলার অভিনন্দন

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন আরেক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এরমাধ্যমে ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টির কমালা।

 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে, কমলা টেলিফোনে ট্রাম্পকে অভিনন্দন জানান।

 

তার নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে কমলা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

 

এছাড়া তাকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করেছেন কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন কমলা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেবেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।