Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৯০

admin • 02 Sep 2022, 06:05 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৯০
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯০ জন আক্রান্ত হয়েছেন।শুক্রবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৭১ জনই ঢাকার বাসিন্দা। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৭৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।   চলতি বছর এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৪৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৪৯ জন। মারা গেছেন ২২ জন।   উল্লেখ্য, ২০২১ সালে দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।