ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৮ আগস্ট রাজধানীর ডিএনসিসির নগর ভবনে গিয়ে জনগণের তোপের মুখে পড়েন আতিকুল ইসলাম। ঐ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।
এরপর ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার।





