Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডাস্টবিন থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

admin • 02 Apr 2024, 04:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডাস্টবিন থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ডাস্টবিন থেকে বস্তাবন্দী অবস্থায় কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

 

সোমবার (১ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে ফলমণ্ডির সামনে ডাস্টবিনে লাশটি পাওয়া গেছে। মৃত শিশুটির পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছেন না বলে পুলিশ জানিয়েছে।

 

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বস্তার বাইরে বের হয়ে থাকা পা দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ বস্তা থেকে লাশ বের করার পর দেখা যায়, সেটি আনুমানিক পাঁচ থেকে সাত বছর বয়সী এক কন্যা শিশুর। তার মুখ দিয়ে ফেনা বের হয়ে আছে। শরীরেও জখমের চিহ্ন আছে।

 

তিনি আরও বলেন, ‘শিশুটির আজ দিনের কোনো একসময়ে মৃত্যুর পর লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমাদের ধারণা। কিভাবে মৃত্যু হয়েছে সেটা আমরা নিশ্চিত নয়। শ্বাসরোধ অথবা পয়জনিংয়ের মাধ্যমে খুন করা হতে পারে। যোনি এবং পায়ুপথে রক্তক্ষরণের চিহ্ন আছে।

 

ধর্ষণের পর হত্যা কি না, সেটাও আমরা খতিয়ে দেখব। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার রহস্য উদঘাটন এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।