Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডাম্পট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin • 10 Mar 2024, 11:33 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডাম্পট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১০ মার্চ)  সকালে লক্ষ্মীপুর-ভোলা মুজচৌধুীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় ডাম্পট্রাকচালক রুবেল হোসেন ও সহকারী সাগর হোসেন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দুর্গাপুর এলাকার আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ডাম্পট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। লক্ষ্মীপুর-ভোলা মুজচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে ট্রাকটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ডাম্পট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। ডাম্পট্রাকচালক রুবেল হোসেন ও সহকারী সাগর হোসেন গুরুতর আহত হন। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘ডাম্পট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সড়কে দু-পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত বাহন দুটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।