Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

admin • 09 Sep 2025, 03:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে এক সাংবাদিক মারা গেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃত সাংবাদিকের নাম তরিকুল ইসলাম। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী তরিক শিবলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।   ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, কিছুক্ষণ আগে টেলিভিশন লাইভে যুক্ত ছিলেন, এখন শুধুই স্মৃতি। ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রিয় সহকর্মী চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার ‘তরিকুল ইসলাম শিবলী’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।