Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ইতিহাসে সর্বনিম্ন

admin • 09 Nov 2024, 05:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ইতিহাসে সর্বনিম্ন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার আরও ৫ পয়সা কমেছে। ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৪ দশমিক ৩৭ রুপি। এটি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন দাম।

 

দেশটির শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়ার জেরেই মূলত রুপির দরপতন হয়েছে।

 

ভারতের বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গত মাসে নীতি সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কমানোর ঘোষণার মাধ্যমে বৈশ্বিক আর্থিক ল্যান্ডস্কেপে পরিবর্তনের ইঙ্গিত দেয়।

 

এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের শুল্ককর ও বাণিজ্যনীতি বিশ্ববাজারকে প্রভাবিত করবে। এ কারণে রুপির দামে অস্থিরতা শুরু হয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) সকালে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম ছিল ৮৪ দশমিক ৩২ রুপি। ভারতীয় মুদ্রার ধারাবাহিক দরপতনের কারণে ভারতীয় নীতিনির্ধারক ও আর্থিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

জাকিক/ এস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।